EN ☀️
×

Follow Us

শিক্ষা

কক্সবাজার সিটি কলেজে ১২ হাজার গাছ লাগানোর নির্দেশ

ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

কক্সবাজার সিটি কলেজে ১২ হাজার গাছ লাগানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

অ অ

কক্সবাজার সিটি কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা উন্নয়নে কলেজে একটি ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২ হাজার গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কলেজ পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন উপাচার্য।

ড. আমানুল্লাহ বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে বড় পরিসরে সবুজায়ন কার্যক্রমের আওতায় আনা হবে। সরকারের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করা হবে।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় দ্রুত ডিজিটাল, ক্যাশলেস ও পেপারলেস ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর প্রশাসন ও শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার কাজ চলছে।

সেশনজট কমানোর অগ্রগতি তুলে ধরে উপাচার্য বলেন, বর্তমানে ২৭ কর্মদিবসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী কারিকুলাম সংশোধন এবং শিক্ষার্থীদের কর্মজীবনের উপযোগী দক্ষতাভিত্তিক কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এস এম আখতার উদ্দিন চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন