EN ☀️
×

Follow Us

শিক্ষা

রাষ্ট্রপতির সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষা ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
অ অ

রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শিক্ষক নিয়োগসহ সকল ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আগামী বছর এপ্রিল মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকতে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন