EN ☀️
×

Follow Us

শিক্ষা

জাকসু জব ফেয়ারে চাকরির সুযোগ পাবেন ৭০০ প্রার্থী

২৫টিরও বেশি করপোরেট প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই দিনব্যাপী জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

শিক্ষা ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম

জাকসু জব ফেয়ারে চাকরির সুযোগ পাবেন ৭০০ প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার।

অ অ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২৫টিরও বেশি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানে ৭০০টির বেশি পদে চাকরির সুযোগ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’। 

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই আয়োজন করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

আয়োজকরা জানান, শিক্ষার্থীরা মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর বুথে সরাসরি সিভি জমা দিতে পারবেন এবং প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। প্রাণ-আরএফএল, ওয়ালটন, একমি, নেসক্যাফে, পোলার ও ইফাদের মতো প্রতিষ্ঠানগুলো এতে অংশ নিচ্ছে। শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স সম্পন্নকারী পর্যন্ত সবাই এতে অংশ নিতে পারবেন।

জব ফেয়ারের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, সিভি প্রস্তুত ও ভাইভা প্রস্তুতির ওপর ক্যারিয়ার সামিটের আয়োজন রাখা হয়েছে। এতে ইউনিসেফ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি পরামর্শ দেবেন।

পড়াশোনা শেষে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের পথ সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও এজিএস ফেরদৌস আল হাসান।

আরও পড়ুন