EN ☀️
×

Follow Us

শিক্ষা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে মৎস্য পক্ষ পালিত

আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান মৎস্য উৎপাদনে আইওটি ও ন্যানো প্রযুক্তিভিত্তিক গবেষণার ওপর জোর দেন

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৭:২৪ পিএম

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে মৎস্য পক্ষ পালিত
অ অ

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে। দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে গাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে পোনা অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

পরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান মৎস্য উৎপাদনে আইওটি ও ন্যানো প্রযুক্তিভিত্তিক গবেষণার ওপর জোর দেন।

সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং অনুষদের ডিন প্রফেসর ড. ফারহানা হক। আলোচনা সভা শেষে মাৎস্যবিজ্ঞান অনুষদের জলাশয়ে রুই, কালিবাউশ, মৃগেল ও সরপুটিসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

আগামী ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচিতে যুক্ত হবে ভিন্নমাত্রার উৎসবের আমেজ।

আরও পড়ুন