EN ☀️
×

Follow Us

শিক্ষা

প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষা

ছবি: সংগৃহীত

অ অ

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমে সম্পন্ন হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণিতে কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

এর আগে চলতি বছরের ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। পরের বছর, অর্থাৎ ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু করা হয়। তবে সে সময় দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার ব্যবস্থা বহাল ছিল।

আরও পড়ুন