EN ☀️
×

Follow Us

শিক্ষা

শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবায় জবিকে অ্যাম্বুলেন্স উপহার দিল জকসু

ডেইলি সান রিপোর্ট, জবি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম

শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবায় জবিকে অ্যাম্বুলেন্স উপহার দিল জকসু
অ অ

শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বৃহস্পতিবার  (৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে জকসুর নেতারা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনের হাতে অ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন।

অনুষ্ঠানে জবি শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোরশেদ ভূঁইয়া, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রিফাত হাসান, পরিবহন প্রশাসক তারেক বিন আতিক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং জকসুর সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহম খলিলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে জকসুর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার দেওয়া নির্বাচনের আগে তাদের অন্যতম অঙ্গীকার ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তরের মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন এই অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় রিয়াজুল ইসলাম গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে একটি ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয়নেরও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন