অক্টোবরে শুরু হচ্ছে প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:২৪ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান প্রক্রিয়া আগামী অক্টোবর মাসে শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভা শেষে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন।
সচিব বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত কারণে যোগদান বিলম্বিত হয়েছে।
তিনি বলেন, ‘আশা করছি, আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাঁদের যোগদান প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।’
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।