EN ☀️
×

Follow Us

শিক্ষা

খুবির নারী হলে ভিডিও ধারণের অভিযোগ, প্রশাসনিক ভবনে তালা

ডেইলি সান রিপোর্ট, খুবি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম

খুবির নারী হলে ভিডিও ধারণের অভিযোগ, প্রশাসনিক ভবনে তালা

ছবি: সংগৃহীত

অ অ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক ক্যান্টিনকর্মীকে আটক করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন তারা।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিজয় ’২৪ হলে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, নারী ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পেয়ে তারা বিষয়টি তদন্ত করেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হলের ক্যান্টিনে প্রায় দুই বছর ধরে কর্মরত ইমাম হাসানকে আটক করা হয়। তিনি ক্যান্টিনের মালিক আসাদুজ্জামানের ছেলে।

শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্তের মোবাইল ফোনে একাধিক গোপনে ধারণ করা ভিডিও পাওয়া গেছে। তাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে হলের ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ভিডিও ধারণ করে সেগুলো বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে তারা অভিযুক্তকে আটকে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানান।

ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দুপুর ১২টায় হাদি চত্বরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের পর বিস্তারিত জানা যাবে

আরও পড়ুন