EN ☀️
×

Follow Us

শিক্ষা

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই, অংশ নেবেন ৪৭ হাজার শিক্ষার্থী

২১৬ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষা, নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে থাকবে ভিজিল্যান্স টিম

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই, অংশ নেবেন ৪৭ হাজার শিক্ষার্থী

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রোগ্রামের পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে দেশব্যাপী ২১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৬ শুক্রবার (২৪ জুলাই) থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে, যেখানে অংশ নেবেন মোট ৪৭ হাজার ৪১ জন শিক্ষার্থী। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২১৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৪৭ হাজার ৪১ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে ২৭ হাজার ৭৯৬ জন পুরুষ এবং ১৯ হাজার ২৩৮ জন নারী শিক্ষার্থী রয়েছেন।

প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে।

গত ১৭ জুলাই স্থগিত হওয়া বাংলা ১ম পত্র (এইচএসসি ১৮৫১) এবং বাংলা ২য় পত্র (এইচএসসি ২৮৫১) বিষয়ের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।

আরও পড়ুন