EN ☀️
×

Follow Us

শিক্ষা

রিভেরি স্কুল যৌথভাবে চালাবে রিভেরি ফাউন্ডেশন ও এইস

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

রিভেরি স্কুল যৌথভাবে চালাবে রিভেরি ফাউন্ডেশন ও এইস
অ অ

রাজধানীর বসুন্ধরায় রিভেরি স্কুলের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে রিভেরি ফাউন্ডেশন এবং বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান এইস-এর মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বসুন্ধরা আবাসিক এলাকার সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়।

এ সময় শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট অতিথি, অংশীজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে স্কুলটি একাডেমিক উৎকর্ষ, উদ্ভাবন এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

অনুষ্ঠানে এইসে’র পক্ষে চুক্তিতে সই করেন টি-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং এইস ও রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সাদেক। অন্যদিকে রিভেরি ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আরিফুল হক সোহান।

চুক্তির আওতায় রিভেরি ফাউন্ডেশন ও এইস যৌথভাবে রিভেরি স্কুলের কৌশলগত ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নে কাজ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক, ভবিষ্যৎমুখী এবং মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার পাশাপাশি একাডেমিক উৎকর্ষ, উদ্ভাবন, প্রাতিষ্ঠানিক 

সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে।

চুক্তি প্রসঙ্গে ইশতিয়াক সাদেক বলেন, শিক্ষাই মানুষের জীবন ও ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। রিভেরি ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, যৌথ উদ্যোগের মাধ্যমে রিভেরি স্কুলকে আরও সমৃদ্ধ করা, উদ্ভাবনী শিক্ষার পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থী, শিক্ষক ও পুরো স্কুল সম্প্রদায়ের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা সম্ভব হবে।

রিভেরি স্কুলের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আরিফুল হক সোহান বলেন, এই অংশীদারত্ব রিভেরি স্কুলের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এইসের সঙ্গে যৌথভাবে কাজের মাধ্যমে আমরা আমাদের শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করতে চাই। মানসম্মত শিক্ষা, উদ্ভাবন এবং প্রতিটি শিক্ষার্থীর সার্বিক বিকাশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

রিভেরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা নওরীন রাজা বলেন, এই সহযোগিতা রিভেরি স্কুলের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। রিভেরি ফাউন্ডেশন ও এইসের অভিজ্ঞতা ও দূরদর্শিতার সমন্বয়ে আমরা শিক্ষার্থীদের শেখার পরিবেশ আরও সমৃদ্ধ করতে, শিক্ষকদের সক্ষমতা বাড়াতে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে সক্ষম হবো।

উল্লেখ্য, রিভেরি ফাউন্ডেশন পরিচালিত রিভেরি স্কুলটি বর্তমানে পিয়ারসন এডএক্সেল কারিকুলামের আওতায় প্লে-গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৭৩০ জনেরও বেশি শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করছে। প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুল এবং ঢাকা শিক্ষা বোর্ড দ্বারা স্বীকৃত। ধাপে ধাপে প্রতি বছর একটি করে নতুন শ্রেণি চালুর পরিকল্পনার অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষে এখানে এ লেভেল চালু করা হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতে ও লেভেল ও এ লেভেল প্রোগ্রাম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

একাডেমিক শিক্ষার পাশাপাশি স্কুলটিতে ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইতোমধ্যে এই স্কুলের দুজন শিক্ষার্থী নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি সম্পূর্ণ হিফজুল কোরআন সম্পন্ন করেছে।

অন্যদিকে, অংশীদারত্বে আসা প্রতিষ্ঠান এইস মূলত রিয়েল এস্টেট খাতের একটি বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান হলেও তারা কৌশলগত বিনিয়োগের মাধ্যমে ক্রীড়া, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতেও কার্যক্রম সম্প্রসারণ করে আসছে।

আরও পড়ুন