EN ☀️
×

Follow Us

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার ইন্তেকাল, উপাচার্যের শোক

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার ইন্তেকাল, উপাচার্যের শোক
অ অ

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ এবং মো. সেলিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

মঙ্গলবার (২৩ জুন) উভয় কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকবার্তায় মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপাচার্য।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

অন্যদিকে তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের সহকারী পরিচালক মো. সেলিম আজ (মঙ্গলবার) সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আরও পড়ুন