EN ☀️
×

Follow Us

শিক্ষা

২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৪৬ পিএম

২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

অ অ

আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ছাড়াই এবারের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শহর ও গ্রামের শিক্ষার মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষার বাইরে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাহদী আমিন আরও বলেন, প্রাথমিক শিক্ষায় ক্রীড়া ও সংস্কৃতিচর্চাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, আগামী ২০ জুন আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

আরও পড়ুন