EN ☀️
×

Follow Us

শিক্ষা

টুর্নামেন্টে খেলতে পারেনি ববি, বরখাস্ত শারীরিক শিক্ষা কর্মকর্তা

শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ডেইলি সান রিপোর্ট, ববি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:১৩ পিএম

টুর্নামেন্টে খেলতে পারেনি ববি, বরখাস্ত শারীরিক শিক্ষা কর্মকর্তা

ছবি: সংগৃহীত

অ অ

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দলকে অসহযোগিতা ও দায়িত্ব অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (১৭ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা জানানো হয়।

গত ১৩ এপ্রিল চট্টগ্রামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে মাঠে উপস্থিত হয়েও খেলতে পারেনি ববি ফুটবল দল। অভিযোগ উঠেছে, শারীরিক শিক্ষা দপ্তরের এই কর্মকর্তার চরম অসহযোগিতা ও দায়িত্ব অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। চট্টগ্রাম থেকে ফিরে ১৪ মে খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে ৬ ঘণ্টার মধ্যে বরখাস্তের দাবি জানান।

অফিস আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ ও বরিশাল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী কর্তব্য অবহেলার অভিযোগ তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকিভাতা পাবেন।

আরও পড়ুন