EN ☀️
×

Follow Us

শিক্ষা

বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী মৃত্যু, মরদেহ উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:২৭ পিএম

বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী মৃত্যু, মরদেহ উদ্ধার

নিখোঁজ শাবিপ্রবি’র শিক্ষার্থী শান্ত চন্দ্র বনিকের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

অ অ

সিলেটের গোয়াইনঘাটের বিছানাকান্দি পর্যটন এলাকায় পানিতে ডুবে নিখোঁজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত চন্দ্র বনিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে বিছানাকান্দির জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

শান্ত শাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কীতিশ চন্দ্র বনিকের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে শান্তসহ ১১ সহপাঠী বিছানাকান্দি ভ্রমণে গিয়ে পাঁচজন জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসলে নামেন। স্রোতের টানে শান্তসহ তিনজন পানিতে তলিয়ে যান। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করলেও শান্ত নিখোঁজ হন।

খবর পেয়ে টুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা-পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে শান্তর মরদেহ উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন