বিনামূল্যে শিক্ষার্থীদের পোশাক-ব্যাগ বিতরণ কর্মসূচি বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:২০ পিএম
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণ কর্মসূচি বাস্তবায়নে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে সরকার।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন— বিজিএমইএর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান, বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) চেয়ারম্যান সাফওয়ান সোবহান, জুট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির, লেদার সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের সিইও ও লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মমিনুল আহসান, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, এপেক্স জুট মিল লিমিটেডের চেয়ারম্যান শাহার নুর আবদাল এবং এপেক্স জুট মিল লিমিটেডের নির্বাহী পরিচালক আবদুল মান্নান।