EN ☀️
×

Follow Us

শিক্ষা

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

শনিবার রাতে বার্ষিক সাধারণ সভা শেষে সাবেক সভাপতি ও উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম এই কমিটি ঘোষণা করেন।

ডেইলি সান রিপোর্ট, রাবি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ছবি: সংগৃহীত

অ অ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর কাদিরকে সভাপতি এবং কালের কণ্ঠের প্রতিনিধি মাহবুব হাসানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সংগঠনটির নিজ কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাজিদ হোসেন (প্রথম আলো) ও লুবনা শারমিন (জনকণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ (দেশ টিভি), কোষাধ্যক্ষ শাকিবুল হাসান (খবরের কাগজ ও বাহান্ন নিউজ), সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম (সংবাদ), দপ্তর ও প্রচার সম্পাদক মো. মাঈনুল ইসলাম রাজু (উত্তরা প্রতিদিন), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক প্রান্ত কুমার দাশ (প্রতিদিনের বাংলাদেশ), আইটি অ্যান্ড ভিজ্যুয়াল কনটেন্ট সম্পাদক ঐশ্বর্য বিশ্বাস (স্পটলাইট) ও কার্যনির্বাহী সদস্য রাফি উজ্জামান (সকালের সময়)।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সদ্য বিদায়ি কমিটির সভাপতি ইরফান তামিম (যুগান্তর) ও সহ-সভাপতি অর্পণ ধর (সমকাল)।

কমিটি ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (রাজশাহী ব্যুরো প্রধান, আগামীর সময়), সাবেক সভাপতি সুজন আলী (নিজস্ব প্রতিবেদক, নিউ এইজ), সাবেক সভাপতি নোমান ইমতিয়াজ এবং বিদায়ি কমিটির উপদেষ্টা আসিফ আজাদ সিয়াম। 

আরও পড়ুন