EN ☀️
×

Follow Us

শিক্ষা

সাংবাদিকদের ওপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কার করা হবে: ঢাবি ভিসি

ডেইলি সান রিপোর্ট, ঢাবি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

সাংবাদিকদের ওপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কার করা হবে: ঢাবি ভিসি
অ অ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের চূড়ান্ত তদন্ত শেষে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।

শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে দেওয়া একটি অভিযোগপত্র গ্রহণকালে আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে অবশ্যই তাদের বহিষ্কার করা হবে,’।

তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। একটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট বার্তা ও তথ্য যাচাই করবে, অন্যটি সাংবাদিকদের ওপর শারীরিক হামলা ও সংশ্লিষ্ট ঘটনাগুলো তদন্ত করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ১২ জন অভিযুক্তের নাম, বিভাগ, সেশন, আবাসিক হল ও রেজিস্ট্রেশন নম্বরসহ একটি বিস্তারিত অভিযোগপত্র জমা দিয়েছে। পাশাপাশি হামলাকারীদের শুক্রবার বিকেলের মধ্যে বহিষ্কারের আল্টিমেটামও দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে হামলায় জড়িতদের স্থায়ী বহিষ্কার, ইতোমধ্যে স্নাতক সম্পন্নকারীদের সনদ বাতিল এবং বাকি সহযোগীদের শনাক্ত করার দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি শাহবাগ থানায় দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন