EN ☀️
×

Follow Us

শিক্ষা

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পিএম

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

ছবি: ডেইলি সান

অ অ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ইনকিলাব মঞ্চের শাবিপ্রবি শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

কর্মসূচিতে সংগঠনটির শাবিপ্রবি শাখার আহ্বায়ক হাফিজুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পরও সরকার গণভোটের রায় বাস্তবায়ন করছে না। জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও শাকসুর ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে। তবে সরকার ক্ষমতায় এসে সেই ম্যান্ডেট বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান অনু, সাবেক শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম, শিক্ষার্থী ফয়সাল হোসেন ও আজাদ শিকদারসহ অনেকে।

আরও পড়ুন