EN ☀️
×

Follow Us

শিক্ষা

গণভোটে ‘হ্যাঁ’ জয়ের লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণার সিদ্ধান্ত সরকারের

তরুণ ভোটারদের আকৃষ্ট করতেই এমন কৌশল।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ জয়ের লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণার সিদ্ধান্ত সরকারের

ছবি: সংগৃহীত

অ অ

আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসায় প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ‘পরিবর্তনের জন্য হ্যাঁ’ শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ করা হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল প্ল্যাটফর্মে গণভোটের ওপর নির্মিত ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান প্রকাশ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যানার, ফেস্টুন ও স্টিকারের মাধ্যমেও এই প্রচারণা চালানো হবে।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ড. আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবারের গণভোট । 

একটি মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ তে রায়ের কোনো বিকল্প নেই। 

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসি চেয়ারম্যান এসএমএ ফায়েজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ, ইউজিসি সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন