EN ☀️
×

Follow Us

শিক্ষা

জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএসে শিবিরের জয়

কেন্দ্রীয় সংসদের সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১২:১৪ এএম

জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএসে শিবিরের জয়
অ অ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা নাগাদ ফলাফল ঘোষণা শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং সহ-সাধারণ সম্পাদক পদে আপ বাংলাদেশের মাসুদ রানা বিজয়ী হয়েছেন।

এছাড়া সম্পাদকীয় পদের তিনটিতে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের তিনজন এবং ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আটজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন