EN ☀️
×

Follow Us

শিক্ষা

জকসু নির্বাচন

ভিপি পদে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, জিএস এজিএসে এগিয়ে শিবির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৫০ এএম

ভিপি পদে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, জিএস এজিএসে এগিয়ে শিবির

ছবি: সংগৃহীত

অ অ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে ধারাবাহিকভাবে। এতে ভিপি পদে চলছে শিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম ও ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের এ কে এম রাকিবের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে জিএস ও এজিএসে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা। 

বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে ঘোষিত ৮টি বিভাগের ফল ঘোষণা বিশ্লেষণে এ তথ্য জানা পাওয়া যায়। 

ঘোষিত ৮টি বিভাগের ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮১০ ভোট, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট। এখন পর্যন্ত ৬ ভোটে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম। 

তবে শিবির সমর্থিত প্যানেলের  জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ ৮ বিভাগে ভোট পেয়েছেন ৮১৮ ভোট এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছে ৪২২ ভোট। ৩৯৬ ভোটে এগিয়ে রয়েছে শিবির।

এছাড়া এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা পেয়েছে ৭৯৯ ভোট এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস পদপ্রার্থী তানজিল আহমেদ পেয়েছেন ৬৫৪ ভোট। এজিএস পদে ১৪৫ ভোটে এগিয়ে রয়েছে শিবির। 

এছাড়া সংস্কৃতি সম্পাদক, পাঠাগার সম্পাদক, পরিবহন সম্পাদক পদে এগিয়ে আছে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। 

এর আগে গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায়। প্রায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় মধ্যরাতে ভোট গণনা শুরু হয়।

আরও পড়ুন