EN ☀️
×

Follow Us

শিক্ষা

জকসু নির্বাচন

৬ কেন্দ্রে এগিয়ে ভিপি-জিএস-এজিএসসহ এগিয়ে শিবির প্যানেল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ এএম

৬ কেন্দ্রে এগিয়ে ভিপি-জিএস-এজিএসসহ এগিয়ে শিবির প্যানেল

ছবি: সংগৃহীত

অ অ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৬ টি বিভাগের ফলাফল ঘোষিত হয়েছে। এসব বিভাগের কেন্দ্রে  ভিপি-জিএস-এজিএসসহ অধিকাংশ পদে এগিয়ে রয়েছে ছাত্র শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা নাগাদ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, নৃ বিজ্ঞান বিভাগ, লোক প্রশাসন বিভাগ ও ফার্মেসি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়। এরপর ঘোষণা করা হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে।

ভিপি পদে  ছয়টি কেন্দ্রের পাঁচটিতে এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেলের রিয়াজুল ইসলাম। ছয় কেন্দ্র মিলিয়ে তার প্রাপ্ত ভোট ৫৮৫। নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ৫২৭ ভোট পেয়েছেন।

জিএস পদে ছয় কেন্দ্রেই এগিয়ে আছেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৫৭৭  ভোট। আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ২৭৭ ভোট।

এজিএস পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫৫৫ ভোট। ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল ৪৭২ ভোট।

ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায়। প্রায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় মধ্যরাতে ভোট গণনা শুরু হয়।

আরও পড়ুন