EN ☀️
×

Follow Us

শিক্ষা

রাত পোহালেই জকসু নির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল সাড়ে ৮টায়

জকসু নির্বাচনে ৩৮টি ভোটকেন্দ্রে মোট ১৬ হাজার ৬৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম

রাত পোহালেই জকসু নির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল সাড়ে ৮টায়

ছবি: সংগৃহীত

অ অ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন।

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

প্রধান নির্বাচন কমিশনার জানান, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই ঐতিহাসিক নির্বাচন সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জকসু নির্বাচনে ৩৮টি ভোটকেন্দ্রে মোট ১৬ হাজার ৬৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি হল সংসদ নির্বাচনে ১টি ভোটকেন্দ্রে ১ হাজার ২৪২ জন ভোটার ভোট প্রদান করবেন।

আরও পড়ুন