EN ☀️
×

Follow Us

শিক্ষা

আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

শাবিপ্রবিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন পরিসংখ্যান বিভাগ

ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

শাবিপ্রবিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন পরিসংখ্যান বিভাগ

শিরোপা জেতায় আনন্দ উল্লাস

অ অ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এ ছেলে ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে পরিসংখ্যান বিভাগ। ফাইনালে তারা ১–০ গোলে পরাজিত করে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (জিইই) বিভাগকে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচ। খেলা শুরুর আগ থেকেই মাঠে উপস্থিত হন দুই বিভাগের শিক্ষক–শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের অসংখ্য শিক্ষার্থী। পুরো ম্যাচজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

ম্যাচ পরিচালনা করেন সিলেট জেলার অভিজ্ঞ ফুটবল রেফারি বাছেট ও তার সহকারী দল। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক সৌদ বিন আম্বিয়া, দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বল দখল, আক্রমণ এবং মাঠ নিয়ন্ত্রণে এগিয়ে ছিল পরিসংখ্যান বিভাগ। বিরতির পর দ্বিতীয়ার্ধেও তাদের আধিপত্য বজায় থাকে। অবশেষে জিইই বিভাগের গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন বিভাগের ২৪–২৫ সেশনের শিক্ষার্থী শান্ত। ডি-বক্সের ভেতর থেকে নেয়া তাঁর নিখুঁত অন–টার্গেট শটটি জালে লাগার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে সমর্থকরা, আনন্দে মুখরিত হয় পুরো মাঠ।

টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে পরিসংখ্যান বিভাগে চলছে উৎসবের আমেজ। খেলোয়াড়, শিক্ষার্থী ও শিক্ষকেরা একে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তাদের বিভাগের জন্য ‘গৌরবময় অর্জন’ বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন