EN ☀️
×

Follow Us

অর্থনীতি

ফ্ল্যাট বিক্রি ৮৫ শতাংশ কমেছে, বন্ধ হচ্ছে ২০০ ডেভেলপার প্রতিষ্ঠান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

ফ্ল্যাট বিক্রি ৮৫ শতাংশ কমেছে, বন্ধ হচ্ছে ২০০ ডেভেলপার প্রতিষ্ঠান
অ অ

আবাসন খাতে মন্দার কারণে দেশে ফ্ল্যাট বিক্রি প্রায় ৮৫ শতাংশ কমে গেছে। এ পরিস্থিতিতে অন্তত ২০০টি ডেভেলপার প্রতিষ্ঠান ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাবেক পরিচালক ও নারী উদ্যোক্তা তৌহিদা সুলতানা রুনু।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে আবাসন খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি এ তথ্য জানান।

তৌহিদা সুলতানা রুনু বলেন, অন্তত ২০০টি বড় ও পুরোনো ডেভেলপার প্রতিষ্ঠানের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলো ১৯৭৬, ১৯৭৮ ও ১৯৮০-এর দশক থেকে ব্যবসা পরিচালনা করে আসছিল। কিন্তু ফ্ল্যাট বিক্রি ৮৫ শতাংশ কমে যাওয়ায় প্রতিষ্ঠানগুলো আর টিকে থাকতে পারছে না।

আবাসন খাতের প্রতিষ্ঠানগুলোর ব্যাংকঋণের ওপর নির্ভরশীলতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ ডেভেলপার ব্যাংকঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। ফ্ল্যাট বিক্রি কমে যাওয়ায় তাঁদের পক্ষে ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।

নিজের ব্যবসায়িক পরিকল্পনার কথা উল্লেখ করে রুনু বলেন, হাতেগোনা কয়েকজন উদ্যোক্তা বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান বি’ নিয়ে কাজ করেন। তাঁরা নিজেদের নির্দিষ্ট পুঁজির বাইরে প্রকল্প হাতে নেন না। তাঁর অন্যান্য ব্যবসা থাকলেও অনেক উদ্যোক্তার একমাত্র ব্যবসা আবাসন খাত। তাঁর নিজের ব্যাংকঋণ থাকলে বর্তমান পরিস্থিতিতে টিকে থাকা কঠিন হতো বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর মতে, ফ্ল্যাট বিক্রি কমে যাওয়া ও ব্যাংকঋণের চাপের কারণে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করা অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত আবাসন উদ্যোক্তারা এখন অস্তিত্ব সংকটে পড়েছেন।

আরও পড়ুন