EN ☀️
×

Follow Us

অর্থনীতি

গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের ‘পথে পথে’ উদ্যোগ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের ‘পথে পথে’ উদ্যোগ

ছবি: সংগৃহীত

অ অ

গ্রাহকদের আরও ভালো সেবা দিতে ‘পথে পথে’ নামে বিশেষ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। এর অংশ হিসেবে গত ২৫ নভেম্বর প্রতিষ্ঠানটির সব কর্মী দেশের বিভিন্ন মার্কেট ও কাস্টমার টাচপয়েন্টে সরাসরি উপস্থিত হন। এ সময় তারা গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন।

এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মীরা গ্রামীণফোনের পণ্য ও সেবা ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারেন। গ্রাহকদের কাছে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ এবং সেবার কোথায় উন্নতির সুযোগ রয়েছে, তা চিহ্নিত করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য। একই সঙ্গে সেবাকে আরও সহজ, প্রাসঙ্গিক ও সুবিধাজনক করার বিষয়েও মতামত নেন তারা।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোনে আমাদের প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছেন গ্রাহকরা। “পথে পথে” উদ্যোগের মাধ্যমে কর্মীরা গ্রাহকদের আরও কাছাকাছি যাওয়ার, তাদের কথা শোনার এবং সরাসরি অভিজ্ঞতা বোঝার সুযোগ পেয়েছেন।’

তিনি বলেন, গ্রাহকদের দৃষ্টিভঙ্গি থেকে সেবা পর্যালোচনা করলে উন্নতির জায়গাগুলো চিহ্নিত করা সহজ হয়। এতে সেবাকে আরও প্রাসঙ্গিক, সহজলভ্য ও অর্থবহ করা সম্ভব। একজন ভালো সেবাদাতা হওয়ার প্রথম ধাপ হলো ভালো শ্রোতা হওয়া। গ্রাহকদের সঙ্গে প্রতিটি যোগাযোগে এই অঙ্গীকারের প্রতিফলন থাকা জরুরি।

গ্রামীণফোন জানিয়েছে, পদমর্যাদা নির্বিশেষে প্রতিটি কর্মীই গ্রাহকদের ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে ভূমিকা রাখেন। গ্রাহকদের মতামত শুনে শেখা এবং সেই অনুযায়ী কাজ করার মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহককেন্দ্রিক সেবার সংস্কৃতি আরও জোরদার করতে চায়।

আরও পড়ুন