EN ☀️
×

Follow Us

অর্থনীতি

ব্যাংক খাতে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা

জুন শেষে যা ছিল ১৫ দশমিক ২২ শতাংশ, সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে ১৬ দশমিক ১২ শতাংশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম

ব্যাংক খাতে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা

ছবি: সংগৃহীত

অ অ

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা আরও বেড়েছে। গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুন শেষে এ ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮৫ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে। শুধু গ্রস নয়, নিট খেলাপি ঋণের হারও বেড়েছে। জুন শেষে যা ছিল ১৫ দশমিক ২২ শতাংশ, সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে ১৬ দশমিক ১২ শতাংশ।

অর্থাৎ ব্যাংক খাতে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৪ টাকাই আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।

আরও পড়ুন