EN ☀️
×

Follow Us

অর্থনীতি

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম
অ অ

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মো. শফিকুল ইসলাম। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে পরিচালক (পরিসংখ্যান) হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ (প্লানিং, প্রমোশন অ্যান্ড ট্রান্সফার উইং) থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

‘বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা, ২০২২’-এর বিধান অনুযায়ী তার পদোন্নতি কার্যকর হবে।

পদোন্নতির পর তাকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে তাকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) শবনম শিরিনকে পরিসংখ্যান বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন