EN ☀️
×

Follow Us

অর্থনীতি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ

পাশাপাশি কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিমা এবং আর্থিক সুরক্ষার ব্যবস্থা সম্প্রসারণ করা হবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ এএম

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৩০ মিলিয়ন ইউরোর এ অর্থ সম্পূর্ণ অনুদান হিসেবে দেওয়া হবে, কোনো ঋণ নয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

তিনি জানান, এ অর্থ দিয়ে বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় দেশের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিমা এবং আর্থিক সুরক্ষার ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। দুর্যোগের আগাম পূর্বাভাসের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছানোর ব্যবস্থাও গড়ে তোলা হবে।


জি-৭ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগে গ্লোবাল শিল্ড কর্মসূচি প্রতিষ্ঠিত হয়। দুর্যোগের আগে অর্থের সংস্থান এবং দুর্যোগের পর দ্রুত সহায়তা নিশ্চিত করাই এ কর্মসূচির লক্ষ্য।

সাইমুম পারভেজ বলেন, প্রাথমিক পর্যায়ের অর্থায়ন সফলভাবে বাস্তবায়ন করা গেলে পরবর্তী সময়ে আরও ২০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আবারও নিশ্চিত করেন, পুরো অর্থায়নই অনুদান, ঋণ নয়।

আরও পড়ুন