EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিশ্ববাজারে তেলের দাম কমল ৩ শতাংশের বেশি

আন্তর্জাতিক বাজারে তেলের দামে এ পতন দেখা যায়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

বিশ্ববাজারে তেলের দাম কমল ৩ শতাংশের বেশি

ছবি: সংগৃহীত

অ অ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দামে এ পতন দেখা যায়।

সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭২ ডলারে।


এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। অর্থাৎ বছরের শেষ তিন মাসে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি ফিরে আসার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ বাড়তে থাকা এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনাকে তেলের দাম কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন