EN ☀️
×

Follow Us

অর্থনীতি

ওয়ালটন ফ্রিজ কিনে এসিসহ নানা পণ্য উপহার পেলেন শতরুপা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

ওয়ালটন ফ্রিজ কিনে এসিসহ নানা পণ্য উপহার পেলেন শতরুপা

ছবি: সংগৃহীত

অ অ

ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি ইলেকট্রনিকস পণ্য উপহার পেয়েছেন খুলনার শতরুপা বিশ্বাস। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর ‘হাউজফুল অফার’-এর আওতায় এসব উপহার পেয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে এক অনুষ্ঠানে শতরুপার হাতে উপহারসামগ্রী তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।

অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি খুলনার ডাকবাংলা এলাকার ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কেনেন শতরুপা। এরপর ফ্রিজের বারকোডসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন তিনি। কিছুক্ষণ পর তাঁর মোবাইল ফোনে ‘হাউজফুল অফার’-এ ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার বার্তা আসে।

উপহার হিসেবে তিনি পেয়েছেন ওয়ালটনের আরেকটি ফ্রিজ, এসি, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য।

উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে শতরুপা বলেন, ওয়ালটন ফ্রিজের মান, নকশা ও দাম তাঁর পছন্দ হওয়ায় তিনি এটি কিনেছিলেন। উপহার পাওয়ার এসএমএসটি প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরে প্লাজার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ওয়ালটন উপহার বুঝিয়ে দেওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি তাঁর আস্থা আরও বেড়েছে।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন প্লাজার এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুম সামনে রেখে গত ১৭ অক্টোবর থেকে দেশব্যাপী ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ চলছে। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলে ‘হাউজফুল অফার’-এ ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহারও দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গ্রাহকদের দ্রুত ও সহজে বিক্রয়োত্তর সেবা দিতে ওয়ালটন ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে। এতে গ্রাহকের তথ্য সংরক্ষিত থাকায় ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সেবা নেওয়া সম্ভব।

আরও পড়ুন