বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন দুই স্বতন্ত্র পরিচালক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে ড. মো. রফিকুল ইসলাম ও এস. এম. আব্দুল হামিদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন