অক্টোবরের ২৪ দিনে প্রবাসী আয় ২১৩ কোটি ৭০ লাখ ডলার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম
ছবি: সংগৃহীত
চলতি অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪১৮ কোটি টাকা।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে ২০০ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।
এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার। ফলে এ সময়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৯ শতাংশ।
আরও পড়ুন
