EN ☀️
×

Follow Us

অর্থনীতি

বিদেশি ব্র্যান্ডের ছাপযুক্ত স্বর্ণের বারে তামা, বিপাকে তাঁতীবাজারের ব্যবসায়ী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম

বিদেশি ব্র্যান্ডের ছাপযুক্ত স্বর্ণের বারে তামা, বিপাকে তাঁতীবাজারের ব্যবসায়ী

ছবি ভিডিও থেকে নেওয়া

অ অ

চোখ ধাঁধানো ফিনিশিং। গায়ে খোদাই করা ‘সুইজ ৫০ গ্রাম গোল্ড’ আর আন্তর্জাতিক মানের হলমার্ক। দেখে বোঝার জো নেই, পুরোদস্তুর এক প্রতারণার ফাঁদ এটি— রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে বিদেশ থেকে আনা একটি স্বর্ণের বার নিয়ে এমনই চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ উঠেছে। 

৫০ গ্রাম ওজনের ওই বারের ভেতরে স্বর্ণের পরিবর্তে মিলছে স্রেফ তামা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই ভয়ংকর জালিয়াতির দৃশ্য সামনে আসে। ভুক্তভোগী ব্যবসায়ী বলছেন, বারটির নিখুঁত রূপ দেখে প্রথম দেখায় সেটিকে আসল মনে করা ছাড়া উপায় নেই। প্রথম দেখায় এটিকে আসল স্বর্ণের বার বলেই মনে হতে পারে।

তিনি জানান, নকল ওই স্বর্ণের বারে খোদাই করে ‘সুইজ ৫০ গ্রাম গোল্ড’ (Swiss 50g Gold) এবং Swiss Made লেখা রয়েছে।

এতে আন্তর্জাতিক মানদণ্ডের হলমার্কও দেওয়া আছে। চক্রটি বিদেশ থেকে বা আন্তর্জাতিক কোনো সিন্ডিকেটের মাধ্যমে এগুলো দেশে আনছে এবং এর সঙ্গে দেশের কিছু অসাধু চক্র জড়িত রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, সাধারণত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, যেমন দুবাই, কুয়েত ও সৌদি আরব এবং মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে স্বর্ণের বার আসে। বিদেশি ব্র্যান্ডের নাম, প্যাকেট ও হলমার্কের মতো চিহ্ন দেখে অনেক সময় ক্রেতারা পণ্যের মান সম্পর্কে ধারণা নেন। কিন্তু এসব চিহ্ন নকল করা হলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞদের মতে, স্বর্ণের বারের গায়ে লেখা ওজন, বিশুদ্ধতার মাত্রা, প্রস্তুতকারকের নাম কিংবা উৎপত্তির দেশের পরিচয় একা কোনো পণ্যের সত্যতা নিশ্চিত করে না। একইভাবে অক্ষত প্যাকেট ও চকচকে ফিনিশিংও আসল স্বর্ণ নিশ্চয়তা নয়।

এ ধরনের প্রতারণা এড়াতে স্বর্ণের বার কেনার আগে বিক্রেতার বিশ্বাসযোগ্যতা যাচাই এবং পণ্যের যথাযথ পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন