EN ☀️
×

Follow Us

অর্থনীতি

তিন মাসে রেমিট্যান্স এলো ৮.৯৭৯ বিলিয়ন ডলার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম

তিন মাসে রেমিট্যান্স এলো ৮.৯৭৯ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

অ অ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে রবিবার (৪ অক্টোবর), তিন মাসে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ৯৭৯ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের ৭ দশমিক ৭২৬ বিলিয়ন ডলারের তুলনায় ১৬ দশমিক ২ শতাংশ বেশি।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, রবিবার (৪ অক্টোবর) একদিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৮১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৮৮ মিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের ১৪১ মিলিয়ন ডলারের তুলনায় ১৭৫ শতাংশ বেশি।

রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং লেনদেনের ভারসাম্যের ওপর চাপ কমাতে সহায়ক হবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।

আরও পড়ুন