EN ☀️
×

Follow Us

অর্থনীতি

আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’ শুরু হচ্ছে শুক্রবার

প্রতি শুক্রবার আইসিসিবিতে নতুন-পুরাতন গাড়ি ও বাইক কেনাবেচার সুযোগ দেবে ‘সুপার সেল কার বাজার’

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’ শুরু হচ্ছে শুক্রবার

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে গাড়ি ও বাইক কেনাবেচার নতুন মেলা ‘সুপার সেল কার বাজার’।

অ অ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘সুপার সেল কার বাজার’। দেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করতেই এই আয়োজন। এরপর থেকে প্রতি শুক্রবারই আইসিসিবিতে চলবে এই কার বাজার।

এই মেলায় ক্রেতারা নিজের গাড়ি বা বাইক বিক্রি করতে পারবেন, আবার কিনতেও পারবেন পছন্দের নতুন বা ব্যবহৃত বাহন। নতুন, পুরাতন ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেলের বিশাল সমাহার থাকবে এখানে।

‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ, আর ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। প্রতি শুক্রবারের এই আয়োজনে অংশ নিচ্ছে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এর পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেলও বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকবে।

উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজন তৈরি হয়েছে। সেই চাহিদা পূরণে ‘সুপার সেল কার বাজার’ একটি সময়োপযোগী উদ্যোগ বলে মনে করছেন তারা। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাবেন। একই সঙ্গে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবেন।

আরও পড়ুন