EN ☀️
×

Follow Us

অর্থনীতি

স্বর্ণের দাম বাড়ানো-কমানোয় বাজুসের হাত নেই: সংগঠনটির ব্যাখ্যা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৫ পিএম

স্বর্ণের দাম বাড়ানো-কমানোয় বাজুসের হাত নেই: সংগঠনটির ব্যাখ্যা
অ অ

স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে সংগঠনটি। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার ভিত্তিতেই দেশের বাজারে দ্রুত মূল্য সমন্বয় করা হয় বলে দাবি করেছে বাজুস।

রবিবার (১৬ আগস্ট) স্বর্ণের মূল্যসংক্রান্ত এক বিবৃতিতে এ অবস্থান জানায় বাজুস। সংগঠনটির নির্বাহী সচিব খালেদ আকন স্বাক্ষরিত বিবৃতিতে সম্প্রতি ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের দেওয়া স্বর্ণের মূল্য নির্ধারণসংক্রান্ত বক্তব্যের বিষয়ে বাজুসের দৃষ্টি আকর্ষণের কথাও জানানো হয়।

বাজুস বলেছে, বাংলাদেশ সম্পূর্ণরূপে স্বর্ণ আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ওঠানামা করলে তার প্রভাব দেশের বাজারেও পড়ে। তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয় এবং আন্তর্জাতিক বাজারে দাম কমলে স্থানীয় বাজারেও দাম সমন্বয় করে কমানো হয়।

সংগঠনটির দাবি, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুততম সময়ের মধ্যে দেশের বাজারে মূল্য সমন্বয় করা হয়। ফলে স্থানীয়ভাবে স্বর্ণের দাম ইচ্ছামতো বাড়ানো বা কমানোর সুযোগ নেই।

স্বর্ণের মূল্য নির্ধারণের বিষয়টি তদারকির জন্য বাজুস ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ নামে একটি কমিটি গঠন করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই কমিটি স্বর্ণের মূল্যসংক্রান্ত বিষয় নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করে।

বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, স্বর্ণের মূল্য নির্ধারণসংক্রান্ত বিষয়টি নিয়ে সম্প্রতি দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংগঠনের অবস্থান পরিষ্কার করতেই এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

আরও পড়ুন