EN ☀️
×

Follow Us

অর্থনীতি

২৬ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ৭০ লাখ ডলার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:০০ এএম

২৬ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ৭০ লাখ ডলার

ফাইল ছবি

অ অ

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ২৯ হাজার ৯৭৫ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার প্রবাসী আয় এসেছে এক হাজার ৬৯৭ কোটি ৪০ লাখ টাকা। 

গত বছরের জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৯৩ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ১০ শতাংশ।

আরও পড়ুন