EN ☀️
×

Follow Us

অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:০৮ পিএম

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ
অ অ

বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় কেন্দ্রীয় ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক-কোম্পানির স্বার্থ, আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ব্যাংকের পর্ষদের দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন