EN ☀️
×

Follow Us

অর্থনীতি

সঞ্চয়পত্রে দ্বিগুণ কর, মুনাফা কত কমবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০৫ এএম

সঞ্চয়পত্রে দ্বিগুণ কর, মুনাফা কত কমবে
অ অ

সঞ্চয়পত্রে মুনাফার ওপর অগ্রিম করের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে সরকার। নতুন অর্থবিলে এই প্রস্তাব পাস হলে সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলনের সময় এখন থেকে দ্বিগুণ হারে কর কেটে রাখা হবে, ফলে বিনিয়োগকারীদের হাতে নগদ অর্থ কমে যাবে।

জাতীয় সংসদে উত্থাপিত অর্থবিল ২০২৬–এ আয়কর আইনের ১৬৩ ধারা সংশোধন করে এই পরিবর্তন আনা হয়েছে। এতে আগে যে ৫ শতাংশ উৎসে কর চূড়ান্ত কর হিসেবে গণ্য হতো, সেই ব্যবস্থাও বাতিল করা হয়েছে। এখন থেকে এটি অগ্রিম কর হিসেবে গণ্য হবে এবং বছর শেষে রিটার্ন অনুযায়ী সমন্বয়ের সুযোগ থাকবে।

এনবিআর সূত্রে জানা গেছে, করদাতাদের রিটার্ন জমার পর যদি দেখা যায় অতিরিক্ত কর কেটে রাখা হয়েছে, তবে তা ফেরত দেওয়া হবে। তবে যাদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেই বা যারা রিটার্ন জমা দেন না, তাঁদের ক্ষেত্রে বাড়তি করই চূড়ান্তভাবে কেটে রাখা হবে।

অর্থনীতিবিদরা মনে করছেন, এই সিদ্ধান্তে মধ্যবিত্ত ও পেনশনভোগীদের ওপর আর্থিক চাপ বাড়বে, কারণ অনেকেই সংসার খরচের জন্য সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভর করেন। উদাহরণ হিসেবে দেখা যায়, আগে যেখানে প্রতি এক লাখ টাকায় ৯৪৫ টাকা পাওয়া যেত, এখন তা ৯০০ টাকার নিচে নেমে আসবে।

অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ বলেন, এই পরিবর্তনের ফলে মধ্যবিত্ত শ্রেণির ওপর চাপ বাড়বে এবং তাদের স্বস্তি দিতে করহার পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।

তবে বাজেট–পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থসচিব মো. খায়েরুজ্জমান মজুমদার দাবি করেছেন, সঞ্চয়পত্র নিয়ে নতুন করে বড় কোনো পরিবর্তন আনা হয়নি।

আরও পড়ুন