EN ☀️
×

Follow Us

অর্থনীতি

বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষ ‘প্রিভিলেজ কার্ড’ চালু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:৫৩ পিএম

বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষ ‘প্রিভিলেজ কার্ড’ চালু
অ অ

বিজিএমইএ সদস্য ও তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সিঙ্গাপুরের বিশ্বখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষ ‘প্রিভিলেজ কার্ড’ চালু করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার  (১৭ মে) রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ং ইহ মিং, আইএইচএইচ হেলথকেয়ারের বাংলাদেশ, চীন ও মিয়ানমার অঞ্চলের কান্ট্রি ম্যানেজার জ্যাক ট্যান এবং আইএইচএইচ হেলথকেয়ার বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান।

বিজিএমইএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক জোয়াদার মোহাম্মদ হোসনে কমার আলম, স্কিলড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া এবং ট্রেসেবিলিটি অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন মাইশা মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিএমইএ পরিচালক শাহ রাঈদ চৌধুরী। তিনি বলেন, “সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে এই অংশীদারিত্ব বিজিএমইএ সদস্যদের জন্য আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কার্ডের মাধ্যমে সদস্য ও তাদের পরিবার কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ভিআইপি সুবিধা, বিশেষ কর্পোরেট ছাড় এবং অগ্রাধিকারভিত্তিক চিকিৎসাসেবা পাবেন।”

তিনি আরও জানান, বিজিএমইএ পরিচালক নাফিস-উদ-দৌলার সার্বিক তত্ত্বাবধানে এবং তার উদ্যোগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর বিজিএমইএ ও পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুরের (বর্তমানে আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুর) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তারই ধারাবাহিকতায় এই প্রিভিলেজ কার্ড চালু করা হলো।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ং ইহ মিং বলেন, “বিজিএমইএ’র মতো একটি শীর্ষ সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এই কার্ডের মাধ্যমে বিজিএমইএ সদস্য ও তাদের পরিবার সিঙ্গাপুরে সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিক আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আইএইচএইচ হেলথকেয়ার বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান কার্ডের আওতাধীন বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন। তিনি জানান, কার্ডধারীরা এক্সিকিউটিভ হেলথ স্ক্রিনিংসহ বিভিন্ন নির্ধারিত স্বাস্থ্যসেবা প্যাকেজে বিশেষ কর্পোরেট ছাড় পাবেন।

এছাড়া ২৪ ঘণ্টার জরুরি হটলাইন সুবিধা, মেডিকেল ভিসা প্রক্রিয়ায় সহায়তা, বিশেষজ্ঞ চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্টে অগ্রাধিকার, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে বিনামূল্যে এয়ারপোর্ট পিক-আপ এবং চিকিৎসা পরিকল্পনা বিষয়ে বিনামূল্যে পরামর্শ সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বিজিএমইএ পরিচালক জোয়াদার মোহাম্মদ হোসনে কমার আলম। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন