EN ☀️
×

Follow Us

অর্থনীতি

আজ থেকে কার্যকর জ্বালানি তেলের নতুন দাম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৬ এএম

আজ থেকে কার্যকর জ্বালানি তেলের নতুন দাম
অ অ

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এই দাম আজ রবিবার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে আজ থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। এক বার্তায় সমিতির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানাই। এর ফলে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে এবং বিক্রিতে আরও স্বচ্ছতা আসবে বলে আমরা মনে করি।

আরও পড়ুন