EN ☀️
×

Follow Us

অর্থনীতি

ঢাকা সফর শেষে আইএমএফের বার্তা

অর্থনৈতিক স্থিতিশীলতায় জোর, সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০১:১১ এএম

ঢাকা সফর শেষে আইএমএফের বার্তা
অ অ

বাংলাদেশ সফর শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেছেন, দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে উচ্চাভিলাষী নীতি ও কাঠামোগত সংস্কার দ্রুত এগিয়ে নেওয়া প্রয়োজন।

সফরকালে তিনি তারেক রহমান এবং অন্যান্য নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ও আর্থিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এক বিবৃতিতে কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, বাংলাদেশের জনগণের পাশে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল কাজ করে যাচ্ছে এবং টেকসই স্থিতিশীলতা অর্জনে সহায়তা দিতে প্রস্তুত রয়ে

তিনি আরও জানান, আগামী এপ্রিল মাসে অনুষ্ঠেয় আইএমএফ-বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। এসব আলোচনার মাধ্যমে তহবিল-সমর্থিত কর্মসূচি এগিয়ে নেওয়ার সর্বোত্তম পথ নির্ধারণ করা হবে।

আরও পড়ুন