EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে তৃণমূল সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

বরিশালে তৃণমূল সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বরিশালে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা।

অ অ

তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রুরাল জার্নালিস্ট ডেভেলপমেন্ট সোসাইটির (আরজেডিএস) আয়োজনে বরিশাল প্রেসক্লাবের সাংবাদিক মাঈনুল হাসান মিলনায়তনে এ কর্মশালা হয়।

প্রশিক্ষণ পর্বে বুনিয়াদি সাংবাদিকতা, ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা এবং আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য যাচাই ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্ব দেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন, স্টার নিউজের ব্যুরো প্রধান সৈয়দ মেহেদী হাসান, গ্রামীণফোনের সাবেক এরিয়া ম্যানেজার মাহমুদ হাসান শহীদ এবং সাইবার বিশেষজ্ঞ কুমার কাকন উজ্জ্বল ও জায়েদ ইবনে হারুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক (সাব্বির), সাধারণ সম্পাদক আল আমিন গাজীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আরজেডিএসের কর্মী সুব্রত ঢাকী, সৈয়দ জিহাদ হোসেন ও সিয়াম।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সব সাংবাদিকের হাতে সনদ তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ তাঁদের পেশাগত কাজে নতুন গতি আনবে। তাঁরা আয়োজক ও প্রশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও তৃণমূল সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন