EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গাজীপুর সিটির প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন সুদীপ বসাক

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম

গাজীপুর সিটির প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন সুদীপ বসাক

ছবি: সংগৃহীত

অ অ

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক। গত ১২ অক্টোবর জারি করা এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম স্বাক্ষরিত অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা বা পুনর্বহালাদেশ না দেওয়া পর্যন্ত সুদীপ বসাক প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

গাজীপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন প্রকৌশল প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে প্রকৌশল বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অফিস আদেশের অনুলিপি সিটি করপোরেশনের সচিব, বিভাগীয় প্রধান, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি আদেশটি সিটি করপোরেশনের ওয়েবসাইটে প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন