শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-জাপান সমঝোতা স্মারক সই
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম
ছবি: সংগৃহীত
শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারে জাপানের Gifu Shotoku Gakuen University-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন Gifu Shotoku Gakuen University-এর প্রেসিডেন্ট অধ্যাপক শোকেন মিয়ামা।
সমঝোতা স্মারকটির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং ভাষাগত সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ ও জাপানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণে দূতাবাসের নেওয়া বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিদেশে দক্ষ কর্মী নিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ সরকারের চলমান বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় এ চুক্তি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।