EN ☀️
×

Follow Us

কূটনীতি

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং মঙ্গলবার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং মঙ্গলবার

ছবি: সংগৃহীত

অ অ

দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে মঙ্গলবার সকাল ৯টায় এই ব্রিফিং শুরু হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির কূটনীতিকদের ব্রিফ করবেন বলে ওই কর্মকর্তা জানান, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের এ ব্রিফিংয়ে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

এদিকে, সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখপাত্র মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) চার সদস্যের প্রতিনিধিদলের মধ্যকার বৈঠকে দলীয় পরিচয় ও আদর্শিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পতিত স্বৈরাচারী শক্তির বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে সব গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির ঐক্যের প্রতিফলন ঘটেছে।

সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘পতিত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজনৈতিক মত, বিশ্বাস ও আদর্শ নির্বিশেষে সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।’’

আরও পড়ুন