EN ☀️
×

Follow Us

কূটনীতি

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া
অ অ

বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির স্বার্থে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে দেশটি।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় বার্ষিক প্রতিরক্ষা নীতি ও সহযোগিতা সংলাপের পর এ আগ্রহের কথা জানায় ঢাকায় অবস্থিত অস্ট্রেলীয় হাইকমিশন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাইকমিশন জানায়, বৈঠকে সামরিক প্রশিক্ষণ ও শিক্ষা, দুই দেশের প্রতিরক্ষা সংস্থার মধ্যে বাস্তবভিত্তিক যোগাযোগ বৃদ্ধি এবং সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

পোস্টে আরও বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নিতে চায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন