EN ☀️
×

Follow Us

কূটনীতি

রাষ্ট্রদূত মুশফিকের বাসায় ড্যান মজীনা-বার্নিকাটসহ বিশিষ্টজনদের মিলনমেলা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

রাষ্ট্রদূত মুশফিকের বাসায় ড্যান মজীনা-বার্নিকাটসহ বিশিষ্টজনদের মিলনমেলা

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাসভবন হয়ে উঠেছিল কূটনীতিক, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায়। এতে যোগ দেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক দুই রাষ্ট্রদূত ড্যান মজীনা ও মার্শা বার্নিকাটসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন ও রাজনৈতিক নেতারা।

পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মুশফিকুল ফজল আনসারী বাংলাদেশে ফেরার আগে গত শনিবার এ আয়োজন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে এ আয়োজনের বিষয়টি জানা গেছে।

অনুষ্ঠানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনা ও মার্শা বার্নিকাট এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিচালক লিকা জনস্টনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় তারা আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন বিষয়ে আলাপচারিতায় অংশ নেন।


ওয়াশিংটনভিত্তিক সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, সাংবাদিকতা ও নীতিনির্ধারণী মহলে পরিচিত মুখ। সাংবাদিক হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন অনিয়ম ও দমন-পীড়নের বিষয় তুলে ধরতেন।

মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত রয়েছেন।

আরও পড়ুন