EN ☀️
×

Follow Us

কূটনীতি

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। বুধবার (৪ নভেম্বর) c সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক রাখতে চায়।’

বাংলাদেশে পোশাকশিল্পের শ্রমিকদের আন্দোলন নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের আন্দোলনের ওপর ভারত নজর রাখছে। 

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে। তবে এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই।

গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতাভুক্ত। এ বিষয়ে আগেও যা বলা হয়েছে, এখনো তা-ই বলা হচ্ছে। নতুন কোনো তথ্য নেই।

আরও পড়ুন